বিয়ানীবাজারে জামেয়া আশরাফিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ”
আরিফ বিল্লাহ হযরত মাওলানা
হাফিজ আকবর আলী ইমাম সাহেব(রঃ)”
প্রতিষ্ঠিত “জামেয়া আশরাফিয়া
ইসলামনগর মাটিজুরা (টুকা) মাদ্রাসায়
১৭ এপ্রিল (সোমবার) মাদ্রাসার অফিস কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপি’র বাগিরঘাট গ্রামের লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজসেবক হাজী শামছুল হকের স্ত্রী’র রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী আব্দুশ শাকুরের সঞ্চালনায় সূচিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন নাযীমে তালিমাত হাফিজ মাওলানা মাহমুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মুকুল মিয়া(বাগিরঘাট),
হাফিজ মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুফতী সাইফুর রহমান, মাওলানা নূরুল আলম, মাওলানা এমদাদুর রহমান, সিলেট মিডিয়া প্রতিনিধি মাষ্টার কে এম সুহেল আহমদ, মোঃ ছালেহ আহমদ, তজম্মুল আলী, জসিম উদ্দীন প্রমূখ।
দোয়া মাহফিলে মাদ্রাসায় অনুদান হিসেবে ৪৫ হাজার টাকা দামের একটি গরু প্রদান করেন বাগিরঘাটের লন্ডন প্রবাসি হাজী শমছুল হকের পক্ষে তার ভাই মোঃ মুকুল মিয়া।
এছাড়া ও মাদ্রাসায় সার্বিক সহয়োগিতার হাত প্রসারিত থাকবে বলে তিনি আশ্বস্থ করেন।




