লিড নিউজ

বানিয়াচং ব্যকস নির্বাচন ১৯ মে

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরি কমিটির নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।

 

শনিবার সমিতির উপদেষ্টা পরিষদের আহবায়ক ইলিয়াছ উল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হকের পরিচালনায় ব্যবসায়ীদের সাধারণ সভায় আগামী ১৯ মে নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা দেয়া হয়।

 

এছাড়া বিদায়ী কার্যকরি কমিটির আয়-ব্যয়ের হিসাব অডিট করার জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়।

 

অডিট কমিটির অপর দুই সদস্যরা হলেন কামরুল ইসলাম সজলু ও সিরাজুল ইসলাম।

 

বিদায়ী কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষনা দেয়ায় উপদেষ্টা পরিষদের নেতৃত্বাধীন ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সাথে তাকে অন্তর্ভূক্ত করা হয়।

 

নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

 

উল্লেখ্য, প্রতি ৩ বছর পর পর ১২টি পদে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

Related Articles

Back to top button