লিড নিউজ
বাংলাদেশ সোশিয়্যাল ক্লাব ইউকে’র স্পোর্টস সেক্রেটারীকে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সোশিয়্যাল ক্লাব ইউকে কভেন্ট্রী’র স্পোর্টস সেক্রেটারি ও সিলেট এমসি কলেজ শাখার সাবেক ছাত্রলীগ নেতা বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর’র কৃতি সন্তান আব্দুল মুমিন সম্প্রতি সংক্ষিপ্ত সফরে দেশে আসেন।
এ উপলক্ষে ৭ এপ্রিল(শুক্রবার) রাত ৮টার সময় তার নিজ বাস ভবনে বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন “ডাক দিয়ে যাই” সিলেট অঞ্চলের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। ডাক দিয়ে যাই’র কেন্দ্রীয় সদস্য সিলেট অঞ্চলের শিক্ষার্থী প্রতিনিধি ও সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি কেএম সুহেল আহমদের নেতৃত্বে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় তার সাথে ছিলেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন। উল্লেখ্য যে, আব্দুল মুমিন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ ফাত্তাহ’র বড় ভাই।



