লিড নিউজ

প্রাণ আরএফএল গ্রুপে চুরি করার সময় দুই যুবক আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে তামার তার চুরি করার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সুরাবই গ্রামের আলমগীর তালুকদারের ছেলে সুজন মিয়া (১৯) ও একেই গ্রামের মুখলিছ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (১৮)।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে তামার তার চুরি করতে যায় দুই যুবক। ঘটনাটি বুঝতে পেরে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন ও এসআই জাকির হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অভিযান চালিয়ে তামার তারসহ  তাদেরকে গ্রেফতার করে।

এব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেন।

Related Articles

Back to top button