লিড নিউজ
প্রধানমন্ত্রীর আগমন সফল করতে শাল্লায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ আগামী রোববার শাল্লার ক্ষতিগ্রস্থ হাওর এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফল করতে গতকাল শুক্রবার শাল্লায় অনুষ্ঠানস্থল ও হেলিপ্যাড পরিদর্শন করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, সুনামগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, সিলেট জজ কোর্টের এপিপি আব্দুর রহমান সেলিম, সাবেক ছাত্রনেতা সৈয়দ মাসুম, শাবি ছাত্রলীগ সহ সভাপতি বিজিত লাল দাস প্রমুখ।
পরিদর্শনকালে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সারাদেশ যখন দুর্নীতি মুক্ত, ঠিক তখনি কিছু অসাধু ঠিকাদারদের অনিয়ম ও দুর্নীতির কারণেই ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে হাওরের ফসল তলিয়ে যাওয়ায়, কৃষকরা আজ দিশেহারা। হাওর পাড়ের মানুষের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখতে প্রধানমন্ত্রী হাওর পাড়ে আসছেন। প্রধানমন্ত্রী আগমনের কৃষকদের দুঃখ দুর্দশা লাগব হবে এ আমাদের বিশ্বাস।




