ডি.আর.আর. রোটারেক্ট পিপি শাকিল ভারত সফরে ক্লাব অব সিলেট সিটির অভিনন্দন


মোঃ মতিউর রহমানঃ- রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮২-বাংলাদেশ এর রোটাবর্ষ ২০১৭-১৮ নির্বাচিত ডি.আর.আর রোটারেক্টর পিপি জিয়া উদ্দিন হায়দার শাকিল ইলেক্ট ট্রেনিং এ যোগ দিতে রোটারেক্ট জোন ইন্সটিটিউট এর আমন্ত্রণে ডি.আর.আর ইলেক্ট ট্রেনিং ‘দ্যা ওয়ান’ এ যোগদান করতে ৪ দিনের সফরে ভারতের চেন্নাই এ গেলেন। ট্রেনিং এ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রোটারেক্ট ডিষ্ট্রিক্ট থেকে নির্বাচিত ডি.আর.আর গণ উপস্থিত থাকবেন।
এ দিকে ডি.আর.আর রোঃ জিয়া উদ্দীন হায়দার শাকিলকে ভারতে সফরে যাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ডিষ্ট্রিক্ট ৩২৮২ রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটির ক্লাবের সভাপতি রোঃ মনজুর হোসাইন, সেক্রেটারি রোঃ জালাল আহমদ জয়, রোঃ পিপি পরিমল পাল, ২০১৭-১৮ রোটাবর্ষের সভাপতি রোঃ সুহেল আহমদ, সেক্রেটারি ও ইয়াংস্টার ক্লাবের সভাপতি রোঃ মোঃ মতিউর রহমান, সদস্য রোঃ ফরিদ আহমদ তুষার, রোঃ সাজন মিয়া, রোঃ মখলিছ, রোঃ মাহি প্রমুখ। উল্লেখ্য, রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ থেকে ডি.আর.আর হিসেবে প্রথমবারের মতো জিয়া উদ্দিন হায়দার শাকিল এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন। ট্রেনিংটি চলতি মাসের ১৩, ১৪, ১৫, ১৬ এপ্রিলে অনুষ্ঠিত হবে। ৪ দিনের এই সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮১ এর নির্বাচিত ডি.আর.আর মাসুম উল আলম ও রোটারেক্ট ক্লাব অব চিটাগাং হিলটাউন এর সাবেক সভাপতি গাজী আকসুল ইসলাম। আগামী ১৭ ই এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।




