জগন্নাথপরে হাওড়ের পানিতে দুর্ঘন্ধ, মাছ মরে পানিতে ভাসছে


জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলায় শনিবার সন্ধ্যা রাতের প্রলয়ংকারী ঘূর্নীঝড়ের পর থেকে পৌর শহর’সহ হাওর পাড়ের এলাকায় দেখা দেয় বিদকুটে দুগর্ন্ধ।
প্রথমে লোকজন বাতাসের সাথে ভেসে আসা দুগর্ন্ধের কারন অনুমান করতে না পারলেও হাওর পাড়ের বাসিন্দাদের সাথেকথা বলে জানা যায় হাওরের বোরো ফসল পানির নিচে তলীয়ে যাওয়ায় এসব ফসল পানির নিচে পচেঁ যাওয়ায় দুগর্ন্ধের সৃষ্টি হয়েছে।
রবিবার সকাল থেকেই ঘূর্ণিঝড়ের বাতাসের সাথে ভেসে আসা পচেঁ যাওয়া ফসলের দুগর্ন্ধ সবত্রই বিরাজ করছে।এদিকে মৎস্য আহরণকারী লোকজন জানান রবিবার ভোর থেকে নলুয়া, মইয়া ও পিংলার হাওরে এবং নলজুর নদীসহ উপজেলার সবকটি হাওর বিল জলাশয় ও অন্যান্য নদীতে সকল প্রকার দেশীয় প্রজাতির ছোট মাছ টেংরা, পুটিসহ ১কেজি হতে ১০কেজি ওজনের অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে।
খবরটি দ্রুত চাউর হলে বিভিন্ন লোকজন রবিবার সকাল থেকেই হাওর নদীর পাড়ে ভিড় জমান। এ সময় যে যেভাবে পেরেছেন সেভাবেই হাওর এবং নদীর তীরে ভাসমান রুই, কাতলা, বোয়াল, সহ সকল প্রজাতির মাছ ধরতে সক্ষম হয়েছেন। অনেক দরিদ্র লোকজন এসব মাছ ধরে বাজারে বিক্রি করে হাজার হাজার টাকা কামাই করেছেন।
হাওর ও নদীতে এভাবে জীবন্ত মাছ তীরবর্তী স্থানে ভেসে আসার দৃশ্য সকলকেই হতবাক করে দিয়েছে। এসব মাছ ধরতে আসা এবং দেখতে আসা লোকজন মন্তব্য করছেন হাওরের ফসল পচেঁ যাওয়ায় পানি বিষাক্ত হয়ে উঠায় মাছ গুলো মরে যাচ্ছে।
এভাবে আরো দু এক দিন গেলে হাওর ও নদীর সব প্রজাতির মাছ ও মাছের পোনা মরে যাবে। ফলে এ বছর হাওর ও নদীতে সকল প্রজাতির মাছের বংশ বিস্তার ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।




