আইপিএল খেলতে যখন ঢাকা ছাড়বেন মুস্তাফিজ


সোমবার গ্রামেরবাড়ি সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন ‘কাটার মাস্টার।’ দুপুরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুস্তাফিজ বলেন, ‘যাওয়ার তো কথা ছিল আজকেই (সোমবার)। ভিসা পেতে একদিন দেরি হওয়ায় আগামীকাল (মঙ্গলবার) বিকেলে রওনা দিব।’
অবশ্য আইপিএলে আরেক বাংলাদেশি প্রতিনিধি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুক্রবার শ্রীলঙ্কা থেকেই সরাসরি ভারত চলে গেছেন। সেদিন মুস্তাফিজুর রহমান বিসিবি’র ছাড়পত্র না পাওয়ায় চলে আসেন বাংলাদেশে।
উল্লেখ্য, গত বারের মত এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাবেন ‘দ্য ফিজ’। ২০১৬ সালের আইপিএলের নবম আসরে নিজের প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েই বাজিমাত করেন মুস্তাফিজ। দলের হয়ে ১৬টি ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭টি উইকেট। গেলো মৌসুমে নিজেকে প্রমাণ করায় ২১ বছর বয়সী এই পেসারকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।



