১৮ বছর পর সিলেটে নামলো সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট

নিউজ ডেস্ক: সিলেটের যাত্রীদের সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১৮ বছরের প্রতীক্ষার অবসান হল আজ বুধবার। আন্তর্জাতিক ঘোষণার প্রায় সাড়ে ১৮ বছর পর এই ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি কোনো উড়োজাহাজের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। বালাদেশের তৃতীয় গন্তব্য হিসেবে সপ্তাহে প্রতিদিন দুবাই-সিলেট-দুবাই রুটে চলবে ফ্লাই দুবাইয়ের ১৭৪ আসনের রোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।
বুধবার (১৫ মার্চ) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ওই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসারিমক বিমান চলাচল কতৃপক্ষের বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, জিউপি এনডিইউ, পিএসসি, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী এবং ফ্লাই দুবাই এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গায়েত আর গায়েত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অ:) এম. ফজলে আকবর এনডিসি, পিএসসি এবং উপ-ব্যবস্থঅপনা পরিচালক সালমান হাবিব, ফ্লাই দুবাই এর বাংলাদেশস্থ জিএসও জেনারেল সেলস এজেন্ট স্কাই এভিয়েশন সার্ভিসের চেয়ারম্যান সাইফুল হক ও ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল রেজা চৌধুরী।





