স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে জমজমাট জামালগঞ্জের ১০ প্রতিষ্ঠান


মোঃ আবুল কালাম জাকারিয়া :
শিশুকাল থেকেই ছাত্র-ছাত্রীদের গণতন্ত্রের চর্চা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করতে আগামী ৩০ মার্চ দেশ ব্যাপী ২২ হাজার স্কুল ও মাদ্রাসার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। এক বছর মেয়াদী কেবিনেট নির্বাচনে ৮ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। তারা বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি এবং সহপাঠ কার্যক্রম, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরী ও অনুষ্ঠান উদ্যাপন এবং অভ্যর্থনা ও আপ্যায়ন, আইসিটির দায়িত্ব পালন করবে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেরায় ১০ টি মাধ্যমিক ও ৬ মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্ব স্ব স্কুল ক্যাম্পাসের ভীতরে ঝাক ঝমক ভাবে প্রচারণায় স্বহস্তে লেখা পোষ্টার ঝুলানো হচ্ছে। জামালগঞ্জে মডেল উচ্চ বিদ্যালয়ে ১১৫০ ভোটারের মধ্যে ১৮ জন প্রার্থী, বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১৬০ জন ভোটারের মধ্যে ১৮ জন প্রার্থী, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে ১২০০ ভোটারের মধ্যে ১৫ জন প্রার্থী, ভীমখালী উচ্চ বিদ্যালয়ে ১১০০ ভোটারের মধ্যে ১৪ জন প্রার্থী, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৪৭০ ভোটারের মধ্যে ১৮ জন প্রার্থী , নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৫৩৫ জন ভোটারের মধ্যে ১৪ জন প্রার্থী, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ে ৪০০ ভোটারের মধ্যে ১৪ জন প্রার্থী, বেহেলী উচ্চ বিদ্যালয়ে , লক্ষীপুর টিডি মাদ্রাসায় ২৭৫ ভোটারের মধ্যে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করবে। লক্ষীপুর তায়েদুল ইসলাম দাখিল মাদ্রাসায় ৩৮৪ জন ভোটারের মধ্যে ৮ জন প্রার্থী, জুলেখা তায়েব দাখিল মাদ্রাসায় ১৯৮ ভোটারের মধ্যে ৮ জন প্রার্থী, আলাদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৯৭৫ ভোটারের মধ্যে ৮ জন প্রার্থী ও শুকদেবপুর দাখিল মাদ্রসায় ৪৪০ ভোটারের মধ্যে ৮ জন করে প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হবে। প্রত্যক প্রার্থী স্কুল ছুটির পর ভোটারদের কাছে ভোট চেয়ে কৌশল বিনিময় করছেন। অনেকেই সর্বোচ্চ ভোট পেয়ে প্রধান মন্ত্রী হবার স্বপ্ন দেখছে। প্রার্থীদের মধ্যে বিপুল উৎসাহ, আমেজ ও আবেগ বিরাজ করছে ৩০ মার্চ নির্বাচনকে কেন্দ্র করে। এছাড়াও কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা, ঝুনু মিয়া জুনিয়র হাই স্কুল, নোওয়াগাও অষ্টগ্রাম আলীম মাদ্রাসা, নির্বাচনের প্রস্তুতি চলছে




