সুনামগঞ্জে ১৪ মামলার আসামী গ্রেফতার


সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ছিনতাই, চাঁদাবাজীসহ ১৪ মামলার আসামী সদর উপজেলা যুবলীগের সদস্য হাসানুজ্জামান ইস্পাহানীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় র্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
হাসানুজ্জামান ইস্পাহানী সুনামগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র সদস্য।
সুনামগঞ্জ র্যাব সিপিসি-৩ কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাবকার আব্দুল বারীর পুত্র হাসানুজ্জামান ইস্পাহানীর বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় ১৪টি মামলা রয়েছে। গত ২ মার্চ সে সুনামগঞ্জ-১১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় ইস্পাহানীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় আজ শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে।
অধিনায়ক লে. কামান্ডার ফয়সল আহমদ বলেন, হাসানুজ্জামান ইস্পাহানী সুনামগঞ্জের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।




