লিড নিউজ
সুনামগঞ্জের জয়কলসে মদ উদ্ধার


সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট-সুুনামগঞ্জ সড়কে সুনামগঞ্জের জয়কলস (বদীরগাঁও) হাইওয়ে পুুলিশ অভিযান চালিয়ে ১০লিটার দেশী মদ উদ্ধার করেছে।
সোমবার ভোরে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই নানুু মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সড়কের ডাবর ব্রিজ এলাকায় এসব দেশীয় মদ উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। এ ব্যাপারে এসআই নানুু মিয়া জানান, এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


