লিড নিউজ

সিলেট বিভাগীয় শ্রেষ্ট শিক্ষকসহ ডিজিটাল মেলায় স্মার্টফোন পেলেন যারা

সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টল থেকে :নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারনায় পুরো মেলা প্রঙ্গণ মুখরিত হয়ে উঠে। মেলার অন্যতম আকর্ষন অনলাইন রেফেল ড্রতে রেজিষ্ট্রেশন করেন ৯৩৩ জন দর্শনার্থী। এর মধ্যে লটারির মাধ্যমে তিনজন বিজয়ীকে দেয়া হয় আকর্শনীয় রেফেল ড্র।

মেলার শেষ ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, সিলেট পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

লটারীতে প্রথম হয়েছেন- শাহরিয়ার আহমদ , দ্বিতীয় হয়েছেন গোপিকা, তৃতীয় হয়েছেন ২০১৬ সালের সিলেট বিভাগীয় শ্রেষ্ট শিক্ষক পংকজ কান্তি গোপ, পুটিজুরি এস.সি.উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ।

উল্লেখ্য, মেলার প্রথম দিনে প্রফুল্ল কুমার নাথ প্রথম পুরষ্কার, জাহানারা দ্বিতীয় পুরষ্কার এবং মোঃ ইউছুফ আলম তৃতীয় পুরষ্কার বিজয়ী হন।

Related Articles

Back to top button