লিড নিউজ

শেখ হাসিনা কে সম্মান দেখিয়ে নৌকায় ভোট দিবেন: জয়া সেনগুপ্ত

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাই শাল্লার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড. জয়া সেনগুপ্ত বলেছেন কুলঞ্জ ইউনিয়ন বাসী আজ যে ভালবাসা আমাকে দেখিয়েছেন তা আমি কোন দিন ভুলব না।
আমার প্রয়াত স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত আপনাদেরই সৃষ্টি। সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন ভাটি বাংলার অবহেলিত মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
জননেত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে দিরাই-শাল্লার উপনির্বাচনে আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের স্রোতধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা কে সম্মান দেখিয়ে দিরাই শাল্লার মানুষ নৌকা মার্কায় ভোট দিবেন এ আমার বিশ্বাস।
সোমবার বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আকিল শাহ বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তজমুল মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন ও ফুল মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা বাজার আসনের এমপি মহিবুর রহমান মানিক, আজমীরীগঞ্জ- বানিয়াচং আসনের এমপি আব্দুল মজিদ খান,দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সামছুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল।
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, যুবলীগ নেতা মোহন চৌধুরী, আফজল হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ ও পথসভা করেন ড. জয়া সেনগুপ্ত।

Related Articles

Back to top button