শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা


নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মানে সমিতির অন্তর্বর্তী কমিটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ১৪ মার্চ মঙ্গলবার বাদ মাগরিব সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তী কমিটির আহবায়ক শামসুল ইসলাম কামালীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন মার্কেটের সত্ত্বাধিকারী প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার চৌধুরী। সদস্য সচিব মোঃ নুরুজ্জামান মামুনের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম ও সমাজসেবা সম্পাদক ইকবাল হুসাইন কামালী।
বক্তব্য রাখেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন আজাদ, নির্বাচন কমিশনার মোঃ শামছুর রহমান সুজা ও জাকির হোসেন, নবনির্বাচিত সভাপতি এখলাসুর রহমান চৌধুরী মুবিন, সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ রূপন খান, কোষাধ্যক্ষ এ.এইচ আজাদ, দপ্তর সম্পাদক আরিফ আহমদ, সদস্য- মোঃ নাজমুল হক, মোঃ হাসিব, মোঃ খালেদুর রহমান খালেদ, আব্দুস সামাদ জোয়ারদার, ইউসুফ খান বাদশা, ছরফরাজ, হিফজুল আহমদ চাকলাদার রাহাত প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি দায়িত্বশীলদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার চৌধুরী ব্যবসায়িক মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা-বাণিজ্য করলে উন্নতি অবসম্ভাবী। শুকরিয়া মার্কেট এ অঞ্চলের মানুষের কেনা-কাটার প্রয়োজনীয়তা অনুভব করে ক্রেতাদের চাহিদা মতো ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে মার্কেট পরিচালনায় অবদান রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি




