লিড নিউজ
মাওলানা আবদুল মু’মিন পাকিস্তানি আর নেই


নিউজ ডেস্ক : প্রবীণ আলেমে দ্বীন, ফাযেলে দারুল উলুম করাচি, দারুল উলূম নিউইয়র্কের সিনিয়র মুহাদ্দিস,সিলেটের প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, জামেয়া ইসলামিয়া মিরবক্সটুলা নয়াসড়ক -এর সাবেক মুহতামিম, সিলেটের পরিচিত মুখ মাওলানা আবদুল মু’মিন (পাকিস্তানি হুজুর ) আজ বুধবার রাত ২ঘটিকায় (বাংলাদেশ টাইম) আমেরিকায় ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন
তাঁর দেশের বাড়ী সিলেট জেলার জকিগন্জ উপজেলার মানিকপুর গ্রামে।মরহুমের তিন মেয়ে ও পাঁচ ছেলে সহ আত্মীয় স্বজন অসংখ্য মুহিব্বীন-মুতাআ’লিকীন,ছাত্রবৃন্দ রেখে গেছেন। বড় এক মেয়ে ও ছোট তিন ছেলে নিউইয়র্কের জ্যামাইকাতে থাকতেন।




