লিড নিউজ

বিয়ানীবাজারের প্রতিপক্ষের হামলায় ২ মহিলা আহত

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পল্লীশাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ২ মহিলা আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ ঘটনা ঘটে। আহতদের বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গ্রামের আব্দুল কাদির মাখনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার আপন ছোট ভাই মাহবুবুল কবির (৪২) এর সাথে বাগবিতণ্ডা ঘটে। এ ঘটনার জের ধরে মাহবুবুল কবিরের পক্ষের লোকজন আব্দুল কাদিরের ঘরে হামলা চালায়। এতে আব্দুল কাদিরের স্ত্রী রোকসানা আক্তার (৩৬) ও মেয়ে মুন্নী বেগম (২০) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক দিয়ে তাদের সিলেট প্রেরণ করেন। বিয়ানীবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Related Articles

Back to top button