লিড নিউজ

বাহরাইন জালালাবাদ এসােসিয়েশনের সভাপতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বাহরাইন জালালাবাদ এসােসিয়েশনের সভাপতি মােহাম্মদ কয়েছ আহমেদ ও সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুলের মধ্যে মতবিনিময় হয় ।

সোমবার বিকেলে শাহাজালাল উপশহরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় কয়েছ আহমেদ বাহরাইনে জালালাবাদ এসােসিয়েশনের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের কথা তােলে ধরেন। সিলেট মিডিয়ার বিভিন্ন গবেষণাধর্মী ও সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমের ব্যাপারে অবহিত করলে কয়েছ আহমেদ অত্যন্ত মনােযােগ দিয়ে শুনেন। দুই সংগঠনের সভাপতির মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ন আলােচনায় সিলেট -কে দেশে- বিদেশে সুন্দরভাবে উপস্থাপনের ব্যাপারে একমত হন।
সিলেট মিডিয়ার বিভিন্ন কার্যক্রমে সন্তােষ প্রকাশ করে কয়েছ আহমেদ প্রয়ােজনীয় সহযােগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সিলেট মিডিয়ার কার্যক্রমের সাথে একাত্বতা প্রকাশ করে তাঁর ঘনিষ্টজন জনাব কামাল আহমেদ -সহ সিলেট মিডিয়ার আজীবন সদস্যপদ গ্রহন করেন।

Related Articles

Back to top button