লিড নিউজ

বানিয়াচংয়ে অটিজমের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারধ: ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলাপমেন্টাল ডিজএ্যাবিলিটি (ঘঅঅউ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে  বুধবার বেলা সাড়ে এগারটায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে অটিজমের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক কর্মকর্তা কাওছার শোকরানার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের প্রভাষক মোশাররফ হোসাইন।

অটিজম সম্পর্কে উপস্থিত সবার মাঝে তথ্য-উপাত্ত তোলে ধরেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:পঙ্কজ কান্তি গোস্বামী। ওরিয়েন্টেশনে অটিজম শিক্ষার্থীদের শিক্ষক-পিতা মাতা,মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্টানের প্রধান,সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মাদ্রসার সুপার,সহকারি সুপার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button