লিড নিউজ

ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবার মান বাড়ছে : বদর উদ্দিন কামরান

সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টল থেকে : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য  ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রত্যেকটি সেক্টরে সেবার মান বাড়ছে। আমরা বীরের জাতি, আমরা সব পারি এবং পারব। বঙ্গবন্ধুর ৭ই মার্চের স্বাধিনতা ঘোষনার পর দেশের মানুষ মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন বাস্তবায়নই আজকের ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি বেড়েছে। এমেলার প্রয়োজনীয়তা অনেক। বিশ্বের বিভিন্ন দেশ এখন আমাদেরকে অনুসরণ করছে।

সোমবার বিকেলে বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে তিনি এসব কথা বলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন মেলা আয়োজন কমিটির অহবায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রোগ্রামার মদুসূদন চন্দ্রের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় (রাজস্ব) কমিশনার মৃণাল কান্তি দেব, ডিআইজির প্রতিনিধি আরআরএফ-এর কমান্ডার মাহমুদুর রহমান পিপিএম, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনর রহমান, সিলেটের কর কমিশনার সৈয়দ মোঃ আবু দাউদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট মেট্টপলিটন পুলিশের মূখপাত্র ও এডিসি জেদান আল মুছা।

অনুষ্টানে মেলায় চলাকালিন বিভিন্ন প্রতিযোগীতা ও মেলায় অংশগ্রহণকারী স্টলের প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। তিনদিন ব্যাপী এ মেলায় ৪টি প্যাভিলিয়নে ৫২টি স্টল অংশগ্রহণ করে।

Related Articles

Back to top button