লিড নিউজ
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে পালিত হল স্বাধীনতা দিবস


সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ বাংলাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসুচীর উদ্বোধন করেন কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন। আলোচনা পর্বের শুরুতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শুনান কনস্যুলেট কর্মকর্তারা।কনস্যুলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।এদিকে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশী স্কুলগুলোতেও যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য পৃথক পৃথক কর্মসুচী হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এ সময় বক্তারা ১৯৭১সালে পাকিস্তানী হানাদার বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরে বলেন, ‘জাতির পিতা এই বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জর করেছি। আমরা বিজয়ী জাতি। কোনো দিক থেকে আমরা পিছিয়ে থাকব না। দেশ হিসেবে আমরা এগিয়ে যাবো । বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এই বাংলাদেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। ” এজন্য সবাইকে একহয়ে কাজ করার আহ্বান জানানো হয়। দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।




