লিড নিউজ

জালালাবাদ এসােসিয়েশন মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাথে সিলেট মিডিয়ার মতবিনিময়

নিউজ ডেস্ক: রবিবার দুপুরে জালালাবাদ এসােসিয়েশন মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সাথে -সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল মতবিনিময় করেন।

মিডিয়ার উপশহরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনীময় সভায় প্রতিনিধি দল মালয়েশিয়ায় তাদের বিভিন্ন কার্যক্রমের কথা তােলে ধরে বলেন – আমরা প্রবাসে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করি। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাংগঠনিকভাবে ভূমিকা রাখি।

আন্তর্জাতিক সিলেট উৎসবে যােগদিতে আসা এই প্রতিনিধি দল উৎসব সফলভাবে সমাপ্ত হওয়ায় সন্তােষ প্রকাশ করেন। দলটি সিলেট মিডিয়ার বিভিন্ন কার্যক্রম গভীর মনােযােগ দিয়ে দেখে ভূয়শি প্রশংসা করেন।

b

এর আগে মিডিয়া কার্যালয়ে পৌঁছলে প্রতিনিধি দলকে ফুলের তােড়া দিয়ে বরণ করা হয়। এ সময় আহমেদ বকুল প্রনীত ‘অভিন্ন সত্তা’ গ্রন্থটি উপহার দেয়া হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়া প্রতিষ্ঠা লাভ করে।

প্রতিনিধি দল সিলেট উৎসব-২০১৮ মালয়েশিয়াতে করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন। মতবিনীময় সভায় উপস্থিত ছিলেন, এসােসিয়েশনের সাধারণ সম্পাদক  আনোয়ার হােসেন সেলিম, সহ সভাপতি মৌরশ আলী আকাশ,সাংগঠনিক সম্পাদক তােফায়েল আহমদ প্রমূখ।

Related Articles

Back to top button