
নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক প্রার্থী নির্বিঘ্নে প্রচার-প্রচারনা করে যাচ্ছেন। তারই ন্যায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথীও প্রচার-প্রচারনা ও গনসংযোগ করে যাচ্ছেন। তিনি তাঁর ফুটবল প্রতীকের সমর্থনে বুধবার বিকেলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে আয়োজিত নির্বাচনী সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) সুফিয়া খানম সাথী। তিনি জগন্নাথপুরবাসীর উন্নয়নে শরিক হতে চান বলে বলেন, আমি সমাজের সকল ধরেনর উন্নয়নমূলক কাজ করতে বদ্ধপরিকর। আমাকে আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে উপজেলাবাসীর খেদমত করার সুযোগ দিন। তিনি হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উল্লেখ করে বলেন, আমার আত্মীয়-স্বজন হলেন আপনারা। আমি আমার পূর্বের পরিচয় পরিবর্তন করার পরই আমি একা বসবাস করে আসছি। আপনারা আমার পরম আত্মীয়। আপনারা ছাড়া আমার কেউ নাই। তাই আপনাদের একজন হিসেবে আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। চিলাউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী সালেহ আহমদের সভাপতিত্বে ও যুবনেতা আফরোজ আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রবীন মুরব্বী আলী আক্কাস সংগ্রামী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিলাউড়া গ্রামবাসীর পক্ষ কাপ্তাব মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হাজী ইলিয়াস মিয়া, হাজী আতাউর রহমান, আরজু মিয়া, সাবেক ইউপি সদস্য নুর মিয়া, জামাল আহমদ, ছোরাব আলী ও এলাকার মুরব্বী লেবু মিয়া প্রমূখ।
এসময় হাজী সুনাই আলী, হাজী আবদুল্লাহ, মানিক মিয়া, আঙ্গুর মিয়া, কাজল মিয়া, আহমদ আলী, সুনাই মিয়া, জয়নাল মিয়া, ডা. রবিন্ড ও বিজয় লালসহ প্রায় সহস্রাধিক জনতা।