লিড নিউজ

ছাত্রদের মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

গোলাপগঞ্জ প্রতিনিধি : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি জাতির ভবিষ্যত নির্মাতা শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন ছাত্রদের শুধু পাঠ্য বইয়ের শিক্ষা দিলে হবে না। সেই সাথে ছাত্রদের মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে।তিনি
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ১১ টায় অনুষ্ঠিত ৭১ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কলেজ গবর্ণিং বডির  সভাপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে শিক্ষামন্ত্রী বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অজর্ন করেছে। খাদ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ একদিন বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে গণ্য হবে। দেশের সর্ব ক্ষেত্রে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষা ক্ষেত্রে আজ প্রতিটি ছেলেমেয়ে বিদ্যালয়মূখী। বর্তমান সরকারের যুগান্তকারী প্রদক্ষেপে আগামী ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে।
সিনিয়র শিক্ষক তারেক জলিল ও তাহের আহমদেও যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন,ভাদেশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছালিক আহমদ, বর্তমান চেয়ারম্যান জিলাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন জানু প্রমুখ।
সভার শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন প্রতিষ্টানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাস।
এসময় শিক্ষামন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলী, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, আমুড়া ইউপি আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সোহেল বক্স প্রমুখ।
এছাড়া শিক্ষামন্ত্রী ঐ দিন বিকাল ২.৩০মিনিটের সময় ক্রমান্বয়ে ভাদেশ্বর মহিলা কলেজ ও সলিমা খানম উচ্চ বিদ্যালয়ের অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Related Articles

Back to top button