লিড নিউজ

ছাতকে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে পানিতে ডুবে সালেহ আহমদ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

শনিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া (রাজাপুর) গ্রামে ঘটনা ঘটে।

জানা যায়, তালুকপাড়া গ্রামের রশিদ আহমদের পুত্র সালেহ আহমদ (২৪) ঘটনার দিন বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরন করে।

পরে তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Related Articles

Back to top button