লিড নিউজ
ছাতকে কাউন্সিলরদের দাবী আদায়ে কার্যক্রম বয়কট ও কলম বিরতি পালন


ছাতক প্রতিনিধি : ছাতকে ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে পৌরসভা সকল কার্যক্রম বয়কট ও কলম বিরতি পালন করছেন ছাতক পৌরসভার কাউন্সিলররা। স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমুলক ও অসম্মানজনক মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকালে পৌর কার্যালয়ের সামনে পৌরসভা বয়কট ও কলম বিরতি পালন করে তারা। এ সময় প্যানেল মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আছাব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, লিয়াকত আলী, ধন মিয়া, জসিম উদ্দিন সুমেন, নওশাদ মিয়া, দেলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী ও সামছুন্নাহার বেগম।




