লিড নিউজ
চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন


নিউজ ডেস্ক: স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী দিনের জাতির নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরাই । তাই পড়ালেখার পাশপাশি তাদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা অত্যাবশ্যক । কেননা শিক্ষার্থীদের মানুষিক বিকাশ সাধনে এগুলো রাখে মুখ্য ভূমিকা ।
২৭মার্চ সোমবার জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.লিয়াকত আলী। এ সময় তিনি বিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কাজে সার্বিক সহযোগীতা করবেন বলে জানান । সকাল থেকে শুরু হওয়া অনুষ্টানে সকালের দিকে সপ্তাহব্যাপী চলা ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্টানের বিভিন্ন ইভেন্টের চুড়ান্ত পর্ব অনুষ্টিত হয়, দুপুর থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ।
দেশাত্ববোধক ও নানান ধরনের গানের সাথে ছন্দতালের নৃত্য আর কমেডি নাটিকায় দর্শকদের মনে লাগে কোমল আনন্দের ছোঁয়া । আর অকৃপন দর্শকরাও মুহুর্মুহু করতালি দিয়ে উৎসাহ দিতে থাকেন কোমলমতি শিক্ষার্থীদের ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা: আবুল হাসনাতের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ, সাবেক চেয়ারম্যান এ.বি.এম জাকারিয়া , বিশিষ্ট সমাজসেবী মাওলানা মুহিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান চৌধুরী, চিকনাগুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আহমদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ, জৈন্তাপুর উপজেলা শ্রমীকলীগের আহ্বায়ক মুহাম্মদ আলী , জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী মছদ্দর আলী। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মঞ্জুর আহমদ, সোহেল রানা, উপজেলা যুবলীগ নেতা তুফায়েল আহমদ, সাহেদ আহমদ নাবিল ,রাহেল মারুফ, উপজেলা ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম বীর, আলমগীর হোসাইন,ইফতেখার আহমদ, জায়দুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কিবরিয়া আহমদ, জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান, আমিনুর রশিদ, ফলিক আহমদ। এছাড়া অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ । অনুষ্টান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন আগত অতিথি বৃন্দ ।




