গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক আটক


ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জে পুলিশের অভিযানে লায়েক আহমদ (২৭) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় পুরান বাজার এলাকার ছানোহর আলীর পুত্র।
সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কাকে আটক করে।
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমানের নির্দেশে মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর আবু নাসের ও এসআই মৃদুল কুমার ভৌমিক সহ একদল চৌকশ পুলিশ দু’ভাগে বিভক্ত হয়ে রায়গড় পুরান বাজার এলাকা ঘিরে অভিযান চালায়।
এ সময় ধৃত ছিনতাইকারী লায়েক পুলিশের উপস্থিতি টের পেয়ে তার নিজ বাড়ির আঙিনার দেয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। তখন পুলিশ তাকে ঝাপটে ধরে। ঘটনাস্থলে তাকে প্রাথমিক অবস্থায় ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বসত বাড়ির পূর্ব দক্ষিণ কোণায় টয়লেটের ভাঙা স্লাবের ভেতর থেকে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপ গান ও এক রাউন্ড তাজা কার্তোজের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দ্রুত বিচার আইন ২০০২ সংশোধনী ২০০৯ সহ নারী ও শিশু নির্যাতন সহ মোট ৭টি মামলা রয়েছে।



