লিড নিউজ
কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনকালে শ্রমিকের মৃত্যু


কোম্পানীনগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের গর্ত ধসে ফের ফারুক (৩২) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত ফারুক উপজেলার বিজয় পাড়ুয়া এলাকার আজিজুর রহমানের ছেলে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে উৎমাছড়া পাথর কোয়ারিতেএ দূর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে স্থানীয় আব্দুল হালিমের পাথরের গর্তে পাথর উত্তোলনকালে গর্ত ধসে মাটি চাপা পড়েন ফারুক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত দুই মাসে কোম্পানীগঞ্জে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।




