লিড নিউজ

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন র‌্যাবের গোয়েন্দা প্রধান

মিডিয়া ডেস্ক : সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানে গুরুতর আহত হয়ে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান (ডিরেক্টর-ইন্টেলিজেন্স) লে. কর্নেল আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রাত ১২টায় লে. কর্নেল আবুল কালাম আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

এর আগে, গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। ওই রাতে তাকে হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় হয়েছিল।

তবে বুধবার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় এনে আবারও সিএমএইচে রাখা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চল গেলেন তিনি।

বুধবার আজাদের সুস্থতা কামনা করে ফেসবুকে দেশবাসীর কাছে দোয়া চান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

Related Articles

Back to top button