লিড নিউজ

অনলাইন প্রেসক্লাবের স্টলে উপচে পড়া ভিড়

সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টল থেকে : নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে ‘সিলেট অনলাইন প্রেসক্লাব’র স্টলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে মেলায় আগত অতিথিদের। বিশেষ করে তরুন-তরুনীদের ভিড় ভাড়ছে চোখে পড়ার মতো। মেলার বিভিন্ন স্টলে ঘুরে দেখছেন তারা। বিশেষ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্টলে অনলাইন লটারীর রেজিস্টেশন করার জন্য দীর্ঘ লাইন রয়েছে।

সোমবার সকাল থেকেই তরুন-তরুনীরা ভিড় ভাড়তে শুরু করে। বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভিড় রয়েছে। তারা প্রেসক্লাবের স্টলে এসে সিলেট থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল সমূহের লিংক নিয়ে যান। অনেকেই অনলাইন নিউজর্পোটাল সম্পর্কে নিজেদের আগ্রহ থেকে বিভিন্ন তথ্য জেনে নেন।

মেলা ঘুরে দেখা গেছে, মেলায় আসা দর্শনার্থীদের বেশির ভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই রয়েছে নতুন নতুন আকরষন মেলায় আসা মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম মারিয়া জানালেন, নতুন খোঁজখবর নিতেই তিনি মেলায় এসেছেন।

এদিকে, সকাল থেকেই সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টলে ভিড় লক্ষ করা গেছে। তরুন-তরুনীরা অনলাইন নিউজপোর্টাল সম্পর্কে জানতে চাচ্ছেন। তারা বিভিন্ন অনলাইন নিউজপোর্টালের ফেইসবুক পেউজে লাইক দিয়ে একটিভ থাকছেন সংবাদের সাথে। অনেকেই আবার অনলাইন সাংবাদিকতায় আগ্রহ দেখাচ্ছেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টলে অবস্থানরত সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম’র সহ-সম্পাদক মাজহারুল ইসলাম সাদি জানান, সকাল থেকেই অনলাইন প্রেসক্লাবের স্টলে ভিড় রয়েছে। বিশেষ করে তরুন-তরুনীরা ভিড় করেছেন। নতুন প্রজন্মের মধ্যে অনলাইন নিউজপোর্টাল নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে।

সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টলে অবস্থানরত সিলেট মিডিয়া ডটকম’র স্টাফ রিপোর্টার ফাহাদ মারুফ জানান, প্রতিদিন সকাল থেকেই মেলায় মানুষ ভিড় করছে, এবং বিভিন্ন স্টল পরিদর্শন করার সময় সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টলে ও তারার ভিড় রয়েছে। বিশেষ করে স্টুডেন্টরা এবং তরুন-তরুনীরা মেলায় ভিড় করছেন।

তরুণ-তরুণীরা বলেছেন যে, তারা এখন অনলাইনেই সবসময় নিউজ পড়েন। এবং অনলাইন নিউজপোর্টাল নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে তাদের।

Related Articles

Back to top button