লিড নিউজ

হবিগঞ্জে ইয়াবাসহ ২ জন আটক

হবিগঞ্জ: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার (৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জের মাধবপুর  থেকে  ইয়াবাসহ ২ জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার  কুঞ্জুগঞ্জ গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে শাহিন মিয়া (৩০) এবং কামারগাঁও গ্রামের মোঃ জবরু মিয়ার ছেলে মোঃ মান্নান (৩২)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর  থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৪২ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তারা দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদেরকে  মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Check Also
Close
Back to top button