লিড নিউজ

সুরঞ্জিত সেন গুপ্ত’র মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি শেষ

সুনামগঞ্জ প্রতিনিধি: বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্ত’র মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ আহূত ৩ দিনের শোক কর্মসূচী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)  শেষ হয়েছে।
সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনী এলাকা দিরাই-শাল্লাসহ জেলার সকল উপজেলার দোকানপাট ও বাড়ী ঘরে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির
জানিয়েছেন, স্বনামধন্য রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে সিলেট বিভাগ জুড়েই শোকের ছায়া বিরাজ করছে। সুনামগঞ্জের প্রতিটি জনপদের মানুষ শোকার্ত। ৩ দিনের এই কর্মসূচী শেষ হবার পর সুনামগঞ্জের প্রত্যেক উপজেলায় সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণে শোক সমাবেশ করার উদ্যোগ নেওয়া হবে।

Related Articles

Back to top button