লিড নিউজ

সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : প্রবীণ রাজনীতিবীদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেটের কৃতি সন্তান সুরঞ্জিত সেনগুপ্ত’র শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত শ্রাদ্ধানুষ্ঠানে প্রয়াতের স্ত্রী জয়া সেনগুপ্ত, ছেলে সৌমেন সেনগুপ্ত ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রাদ্ধানুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, সুব্রত চৌধুরী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম. এনামুল কবীর ইমন, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, কৃষকলীগের কেন্দ্রীয় নেত্রী শামিমা শাহরিয়ার, সুভাষ সিংহ, শাহরিয়ার চৌধুরী বিপ্লব প্রমুখ।

শ্রাদ্ধানুষ্ঠানের নিয়ম শেষে ঢাকেশ্বরী মন্দিরে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন সুরঞ্জিত সেনগুপ্তের পরিবার, রাজনৈতিক সহকর্মী ও তার নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা’র জনপ্রতিনিধি ও নাগরিকবৃন্দ।

উল্লেখ্য, সুরঞ্জিত সেনগুপ্ত ৭৮ বছর বয়সে গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

Related Articles

Back to top button