লিড নিউজ
সিলেট সীমান্তে ভারতীয় বিড়ি আটক


সিলেট মিডিয়া : সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ ফেব্রুয়ারি সিলেট জেলার কানাইঘাট থানার অন্তর্গত সুরাইঘাট বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় বালিধারা বাউরবাগ দক্ষিণ পাহাড়ের উপর থেকে মালিকবিহীন অবস্থায় ২,৭২,০০০ (দুই লক্ষ বাহাত্তর হাজার) পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) জব্দ করে। বিজিবি টহল দলের উপস্থিতি আচ করতে পেরে চোরাকারবারীরা
বিড়িগুলো ফেলে দ্রুত পলায়ন করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরাকারবারীদের খুজে বের করার প্রচেষ্টায় সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত বিড়ির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৪,০৮,০০০/- (চার লক্ষ আট হাজার) টাকা।



