সিলেটের দুদক কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টে রোল


২ সপ্তাহের মধ্যে দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে লিখিত জবাব দাখিলেরও নির্দেশ প্রদান করে মহামান্য হাইকোর্ট।
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার বদরুল আলম চৌধুরীর দায়ের করা রিট মামলায় (২৩১৯/২০১৭) বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উলাহ দ্বৈত বেঞ্চ উপরোক্ত আদেশ প্রদান করেন।
দুদকের লিখিত জবাব দাখিলের পর আগামী ২১ মার্চ আদালত আবার শুনানী গ্রহণ করে পরবর্তী নির্দেশনা দেবে বলেও আদেশে জানিয়েছেন। সহকারী সেটেলমেন্ট অফিসার বদরুল আলম চৌধুরী কে বিনা মামলা ও বিনা ওয়ারেন্টে সিলেট আলমপুরস্থ জুনাল অফিসে কর্মরত অবস্থায় ১৯ অক্টোবর ২০১৬ ইং তারিখে দুদকের উপসহকারী পরিচালক রনজিত কুমার কর্মকার আটক করে কোম্পানীগঞ্জ থানার একটি কথিত মামলায় ফরওয়ার্ডিং দিয়ে কারাগারে প্রেরণ করেন।
২৪ অক্টোবর সিলেটের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান প্রকাশ্যে আদালতে কোম্পানীগঞ্জ থানার দুদকের ফরওয়ার্ডিং এ উলেখিত ২৩নং মামলা তিনির আদালতে বিচারাধীন ও এ মামলায় বদরুল আলম চৌধুরী নামের কোন আসামীর অস্থিত্ব নেই বলে আদেশ দিয়ে বলেন গ্রেফতারকৃত বদরুল আলম চৌধুরীকে অবিলম্বে মুক্তি দেয়া হোক।
আদালতের ৩৫নং আদেশে ২৬ অক্টোবর ২০১৬ তারিখে ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা বদরুল আলম চৌধুরী কারাগার থেকে মুক্তি পান। দুদকের এসব বেআইনী কর্মকান্ডকে চ্যালেঞ্জ করে বদরুল আলম চৌধুরী হাইকোর্টে রিট করেন। সোমবার হাইকোর্টে রিট মামলার শুনানীতে অংশগ্রহণ করেন এড. দিদার আলম কলোল ও এড. রফিকুল হাসান।




