লিড নিউজ

মুক্তি পেলেন নাচন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন জামিনে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন নাচন।

ছাত্রদল সূত্রে জানা যায়, নাচনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে যার মধ্যে ৫টি মামলায় আগেই জামিন পান নাচন। আজ (বৃহস্পতিবার) আরো ২টি মামলায় জামিন পান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কারাফটকের সামনে কারামুক্ত নাচনকে দেখতে সেখানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট মহানগর শাখার আহবায়ক ইশতিয়াক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button