লিড নিউজ

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা কলেজের ছাত্র পারভেজ হত্যা মামলার আসামি ও একটি চুরির মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মগবুল মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম হবিগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মগবুল মিয়া উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।

বুধবার দুপুরে তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Related Articles

Check Also
Close
Back to top button