লিড নিউজ

মাধবপুরে মা-শিশুর মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মা-শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার গিলাতলী গ্রামে মিলি দেব (২১) ও পথিক দেব (২) নামে মা-শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা উপজেলার গিলাতলী গ্রামের পিন্টু দেবের স্ত্রী ও শিশু সন্তান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা ঘরের ভেতর তাদের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২টি মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button