মহাজনপট্টিতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নগরীর মহাজনপট্টি এলাকা থেকে বাহার আহমদ (৩৬) নামের এক ব্যবসায়ীরা হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী বাহার আহমদ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুখাই লক্ষীপুর গ্রামের নুরুল আলমের ছেলে। নগরীর কালিঘাট এলাকায় তার প্লাস্টিক সামগ্রীর দোকান রয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি দোকান থেকে বন্দর বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ফয়েজের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গত রাত থেকে বাহারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বিষয়টি পুলিশকে জানান তার স্বজনরা। পুলিশ বিকেলে ওই গোডাউন থেকে তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ওসি সোহলে আহমদ জানান, বাহারের হাত-পা ও মুখ বাঁধা ছিল। হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে এবং মুখ একটি গেঞ্জি দিয়ে বাঁধা ছিল। তাকে হত্যার পর লাশ ওই গোডাউনে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।




