লিড নিউজ

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল: নারী আটক

মিডিয়া ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করার দায়ে রাজধানী থেকে এক নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শের ই বাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) আলিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আলিয়া জানান, হাছিনা বেগম (৬৫) নামে ওই নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে একটি ডিও লেটার তৈরি করেন। বিষয়টি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে তারা থানায় খবর দেন। খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখান থেকে হাছিনা বেগমকে আটক করে। এসময় হাসিনা বেগমের কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Related Articles

Back to top button