প্রধানমন্ত্রীর পোষ্টার পুরানোর দায়ে আটক ১


সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্টার আগুনে পুরানোর ঘটনায় মামলা দায়েরের ১২দিন পর রাজু মিয়া (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।রাজু মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামের শহিদ উল্লাহর ছেলে। এই মামলার অন্য আসামীরা হলেন-উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত বদ মিয়ার ছেলে হাবিব সারোয়ার আজাদ (৩৭) ও একই গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে আলম শেখ (২২)।
তারা প্রকাশ্যে এলাকায় বুক ফুলিয়ে গুরাফেরা করলেও পুলিশ কিছুই করছে না। ফলে জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,গত ৩০শে জানুয়ারী সোমবার রাত ১০টায় বাদাঘাট বাজারে প্রকাশে ৩ সন্ত্রাসী বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সজিব ওয়াজেদ জয় এর ফটো সংযুক্ত পোষ্টার ও বিলবোর্ড এলাকার বিভিন্ন হাট-বাজার থেকে নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এসময় বাদাঘাট বাজারের দুই পাহারাদার তাদের কে বাঁধা দিলে তাদের কে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা। এঘটনার প্রেক্ষিতে গত পহেলা ফেব্রুয়ারী রাত ৯টায় ঐ ৩জন সন্ত্রাসীকে আসামী করে তাহিরপুর থানায় মামলা নং-৫ দায়ের করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার।
এই মামলা দায়েরের কারণে সন্ত্রাসীরা ক্ষেপে গিয়ে গত ২রা ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ২টায় পৈলনপুর সার্বজনিন কালি মন্দিরের ২টি কালি মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেয়।
এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে তাদের নিজের আইডিসহ বিকাশ ফকির,বাদাঘাট ইউনিয়ন ছাত্রলীগ,শারমিন চৌধরী ও রাশেদ হাসান মুন্না সহ প্রায় ২০-৩০টি ফেইক আইডি তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদারসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাদকসেবী,ইয়াবা ব্যবসায়ী,কলকি বাবা ও আওয়ামীলীগ,ছাত্রলীগকে কুলাংকারলীগ আখ্যায়িত করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে।
গত ৬ই ফেব্রুয়ারী সোমবার রাত ১০টায় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার ৩জন সন্ত্রাসীর বিরুদ্ধে আবার থানায় জিডি নং-২০৫ দায়ের করেন।
এব্যাপারে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, গ্রেফতার হওয়া আসামী রাজু মিয়া স্বীকারোক্তি দিয়েছে সে নিজে এবং হাবিব সারোয়ার আজাদ ও আলম শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্টার আগুনে পুরানোসহ মন্দিরের ২টি কালি মূতি তারা ভেঙ্গেছে। আমরা বাকি ২আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।




