লিড নিউজ
দিরাই-শাল্লার উপ-নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন শামছুল হক চৌধুরী


নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য, দিরাই শাল্লার সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক, কমিউনিটি নেতা সামছুল হক চৌধুরী। গতকাল বুধবার দুপুরে দিরাই প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও প্রবাসী কমিউনিটি নেতা সামছুল হক চৌধুরী লিখিত বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করি। স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে আমি ভূমিকা রেখেছি। প্রবাসে থাকলেও এলাকার এলাকার হতদরিদ্র মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের প্রিয় নেতা ভাটি বাংলার সিংহ পুরুষ প্রখ্যাত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে দিরাই শাল্লায় বঙ্গবন্ধু আদর্শ তথা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে কাজ করেছে। সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ও তার স্মৃতি ধরে রাখতে আমি প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস দলীয় হাই কমান্ড আমার কাজের মুল্যায়ন করবেন।




