লিড নিউজ
দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার লামা হাজরাই গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার এএসআই সালাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে লামা হাজরাই গ্রামের একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কেউ অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।




