লিড নিউজ

জালালাবাদ কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

সিলেট মিডিয়া : জালালাবাদ কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সোমবার নগরীর সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের পৃথকভাবে সকাল ১১ ঘটিকায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

কলেজের কো- অর্ডিনেটর সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুশ শাকুরের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাকী চৌধুরী।

সভাপতির বক্তব্যে প্রফেসর আব্দুল বাকী চৌধুরী বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি আমাদেরকে অন্যায়, অবিচার, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়।

পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। তাই মাতৃভাষার বিকাশ ও উন্নয়ন সাধনে আমাদের আরো সক্রিয় হওয়া উচিত। তিনি নতুন প্রজন্মকে আজ নিজস্ব সংস্কৃতি এবং মাতৃভাষার প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হওয়ার আহবানও জানান।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল লতিফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে, শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন সহাকারী অধ্যাপক আয়েশা বেগম, মোহাম্মদ ঈমান আলী, ছায়েম আহমদ চৌধুরী, প্রভাষক আহমেদ ফারহানা খানম ও ফয়সল আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আবু সায়ীদ, সালমা, তাহমিনা পারভিন, ফাহিমা সুলতানা চৌধুরী, নাহিদা বেগম, ফখরুল হোসাইন, আয়েশা আক্তার, ফাহমিনা রহমান, এবাদুর রহমান, মাহমুদুল হাসান, আনিসুর রহমান, ফাহিদ হোসাইন রাহী, মহিউদ্দীন রাবিদ প্রমূখ।

Related Articles

Back to top button