লিড নিউজ

জামালগঞ্জে প্রাণি সম্পদ’র গবাদি পশুর ফ্রি চিকিৎসা

মোঃ আবুল কালাম জাকারিয়া : “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি,সুস্ত সবল মেধাবী জাতি”এই স্লোগান কে সামনে নিয়ে জামালগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর মাঠ পর্যায়ে সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার সকাল ০৯ ঘটিকা থেকে ভীমখালী

ইউনিয়নের ছেলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন গ্রাম থেকে অাগত প্রায় ২০০ গবাদী পশুকে ফ্রি টিকা ও কৃমিনাশক ঔষধ প্রদান করা হয়। এ ছাড়া একটি গাভীকে কৃএিম প্রজনন এবং আরও আটটি পশুকে অন্যান্য রোগের চিকিৎসা প্রদান পরামর্শ দেওয়া হয়। বিকাল ০২ টার সময় স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রাণি সম্পদ সহকারি আব্দুল লতিফের সঞ্চালনায় প্রাণি সম্পদ অফিসার ডাঃমমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুঃ রশিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল আলম ভূইয়াঁ,সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,জামালগঞ্জ প্রেস ক্লাব কোষাধক্ষ্য আখতারুজ্জামান তালুকদার,নিজাম নূর,।

উপস্তিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, সহকারি শিক্ষক আলী রাজা রাজু,ফখরুল ইসলাম, প্রমুখ।সর্বশেষে স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় সকল ছাএ/ছাএীদের মাঝে ডিম বিতরন করা হয়।

Related Articles

Back to top button