লিড নিউজ
জাফলংয়ে মোবাইলকোর্টের অভিযান: জরিমানা আদায়


গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে মোবাইলকোর্টের ভেজাল বিরোধি অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অভিযানে খাদ্যে ভেজাল, পলিথিন, নিষিদ্ধ ওজন পরিমাপ যন্ত্রসহ দন্ডবিধি ২৯৩ ও র্পণগ্রাফি আইন এর আওতায় জাফলং ও মামার বাজারের বিভিন্ন দোকানপাট থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলীসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য এসময় উপস্থিত ছিলেন।



