লিড নিউজ

জাফলংয়ে নির্মাণাধীন সেতুর চেইন ছিঁড়ে ব্যবসায়ীর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীর উপড় নির্মাণাধীন সেতুর চেইন ছিঁড়ে এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে আব্দুস সামাদ (৬৫)।

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন সেতুটির একটি পিলারের কাজ চলাকালীন সময়ে পাশে দাঁড়িয়ে দেখছিলেন আব্দুস সামাদ। এসময় পিলারটির সরঞ্জামের সাথে বাধা একটি চেইন হঠাৎ করে ছিঁড়ে গিয়ে সজোরে আঘাত লেগে তার মাথা ফেটে যায়। সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button