লিড নিউজ

কুষ্টিয়ার খোকসা উপজেলা হার্টিকালচার এর অব্যবস্থাপনায় কাঙ্খিত সুফল পাচ্ছে না এলাকাবাসী

এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার হার্টিকালচার এর বেহালদশা। কর্মকর্তা কর্মচারী থাকলেও নাই কোন অফিস ভবন ও নাই কোন ফলদ ও বনজ চারা। ৩ জন কর্মকর্তার বহাল তবিয়তে থাকলেও ২০০৯ সালের পর থেকে ৮ বছরে বাজেট না থাকার অজুহাতে উৎপাদন হয় না কোন ফলদ ও বনজ চারা। বাহির থেকে বোঝার কোন উপায় নাই এটা কি কোন হার্টিকালচার না অন্য কিছু। সাইন বোর্ডটি ও মুছে গেছে। অনেক অনুসন্ধান এর পর খুজে পাওয়া গেলো খোকসা হার্টিকালচার সেন্টার। কয়েকটি পলিথিনে মাটি ভরে নতুন বেড তৈরী করার চেষ্টা করছে বাগানের মালি মোঃ আরশেদ আলী। প্রশ্ন করলেই অপলোক দৃষ্টিতে তাকিয়ে বলল কি করব? বাজেট না থাকায় আমাদের কোন কার্যক্রম নাই। কুষ্টিয়া থেকে আমার বড় স্যার মাঝে মধ্যে অফিসে আসেন। অফিসের কাগজ কলম রাখার তেমন কোন জায়গা নাই। দেখছেন তো ঘরটা। এভাবেই কাটিয়ে দিলাম চাকুরী জীবন।

u
হার্টিকালচারের বেহাল দশার ব্যাপারে বন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু আমার নয় পুরা কুষ্টিয়া জেলায় কোন বরাদ্ধ না থাকায় সকল কার্যক্রম বন্ধ আছে। প্রকল্প যদি কখনো অনুমোদন হয় তবেই আমরা কাজ পাব। আমার অফিসে আমি সহ মোট ৩ জন আছি। গার্ড হিসাবে আছে জিন্নাত আলী ও মালি হিসাবে আছে আরশেদ আলী।
বর্তমানে খোকসায় উপজেলায় বন বিভাগের কোন প্রকল্প না থাকায় আমাদের কোন কার্যক্রম চলছে না। ফলত নার্সারীতে কোন ফলদ ও বনজ কোন চারা নাই। তবে নতুন করে বেড করে আবার চারা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসী আসা করে অনতি বিলম্বে সকল সমস্যা সমাধানে কর্তৃপক্ষ সচেষ্ট হবেন।

Related Articles

Back to top button