লিড নিউজ

কিবরিয়া হত্যা: পেছাল সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিনিধি: সাক্ষি না আসায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছানো হয়েছে। এনিয়ে টানা তিন বার সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হল।

বুধবার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে সাক্ষি এবং সকল আসামি হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৭ জানুয়ারি কোনো সাক্ষী হাজির না থাকায় এবং ১৮ জানুয়ারি সব আসামী উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করেননি বিচারক।

Related Articles

Back to top button